আপনি যদি জানতে চান, অনলাইনে প্রতিদিন কিছু না করে ১ ডলার আয় করা সম্ভব কিনা, তাহলে উত্তর হবে—হ্যাঁ, সম্ভব। তবে আমার মতে, কিছু না করে আয় করার চেয়ে কিছু করে আয় করা অনেক বেশি কার্যকর। কারণ, আপনার সময়ের মূল্য টাকার মাধ্যমে নির্ধারণ করা যায় না, বিশেষ করে যখন কিছু না করে টাকা উপার্জনের চেষ্টা করা হয়, তখন সময়ের অপচয় অনেক বেশি হয়।

তবুও আমি অনেক চিন্তাভাবনা করে কিছু ওয়েবসাইটের তালিকা প্রস্তুত করেছি, যেখানে প্রতিদিন কিছু সময় ব্যয় করলে আশা করি ১ ডলার আয় করা সম্ভব হবে।

Neobux.com

এখানে আপনাকে কিছু পিটিসি (Paid to Click) বিজ্ঞাপন দেখতে হবে। শুরুতেই বলে রাখি, যদি আপনি এখানে কাজ করে আয় করতে চান, তাহলে প্রথম ১৫ দিন একটানা কাজ করতে হবে। ব্যক্তিগতভাবে, আমি দুই দিনে মাত্র $0.035 আয় করেছি—অনেক কম, তাই না? অবশ্যই, এটা খুবই কম। তবে আপনি যদি ১৫ দিন একটানা কাজ চালিয়ে যান, তাহলে আপনার অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড প্যাকেজ থেকে গোল্ড মেম্বারশিপে উন্নীত হবে। তখনই আসল সুযোগ আসবে।

অনেকেই বলে থাকেন, এখানে একা কাজ করার চেয়ে টিম গঠন করে কাজ করলে বেশি লাভবান হওয়া যায়। প্রথম ১৫ দিন কাজ করে যখন আপনার মেম্বারশিপ গোল্ডে উন্নীত হবে, তখন চেষ্টা করবেন পরিচিতদের এই প্ল্যাটফর্মে আনতে। তবে মনে রাখবেন, যাকে নিয়ে আসবেন, সে যেন আপনার মতো নিয়মিত কাজ করে। প্রতিদিন এখানে ২-৩ মিনিট সময় দিলেই যথেষ্ট। প্রথম ১৫ দিন পেরিয়ে গেলে আপনার আয় করার আরও বিভিন্ন উপায় বের হয়ে আসবে।


ড্যাশবোর্ডটি দেখতে অনেকটা এমন—প্রতিদিন এখানে কিছু বিজ্ঞাপন (ad) আসবে, যা আপনি যেকোনো সময় লগ ইন করে একবার দেখে নিতে পারবেন। কাজটি খুবই সহজ, তেমন কিছুই না। আশা করছি, আপনারা এটি করতে সক্ষম হবেন।

Viefaucet.com


এটি একটি ক্রিপ্টো ওয়েবসাইট, যেখানে কাজ করার পর আপনাকে ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করা হবে। এখানে বিভিন্ন ধরনের কাজ করা যায়, যেমন—পিটিসি (Paid to Click), শর্টলিংক, ফসেট (Faucet) ইত্যাদি। শর্টলিংক সম্পাদন করা বেশ সময়সাপেক্ষ এবং জটিল, তাই এটি এড়িয়ে যাওয়াই ভালো। আপনি ফসেট এবং পিটিসি কাজকে বেছে নিতে পারেন, কারণ এগুলো তুলনামূলকভাবে সহজ এবং সময় কম লাগে।



আমার একাউন্ট থেকে আমার পিটিসি সেকশনে এমন দেখাচ্ছে, ৪৯৫ সেকেন্ড মানে ৮ মিনিটের একটু বেশি সময় নিয়ে বিজ্ঞাপন দেখলে আমি টোটাল পাবো ১,৯১১ টোকেন। এখানে আরো বেশি থাকে, কিন্তু এখন লেখার সময় কম দেখাচ্ছে। প্রতি ৫০০-৬০০ টোকেনের মান ০.০১ ডলার, আরেকটু বেশি হতে পারে। আমি এখানে ১০-২০ মিনিটে ০.০২-০.০৩ ডলার আয় করে ফেলতে পারবো অনায়াসে।

এখান থেকে ৫০০ পয়েন্ট হয়ে গেলেই আপনি টাকা উত্তোলন করে ফেলতে পারবেন। তবে বলে রাখা ভালো, এখানে টাকা নেওয়ার জন্য আপনার একটি ক্রিপ্টো ওয়ালেট থাকতে হবে। ক্রিপ্টো ওয়ালেটের মধ্যে দুটি অপশন রয়েছে: ১. FaucetPay.io ২. Cwallet । আপনি যে ওয়ালেট ব্যবহার করতে চান, সেখান থেকে টাকা উত্তোলন করতে পারেন।

আমি সুপারিশ করব যে, এখান থেকে আপনি যে কারেন্সিগুলো আয় করবেন, সেগুলো বিক্রি না করে রেখে দিন। কারণ সাধারণত আপনি বেশি দাম পাবেন না। এর চেয়ে ভালো, একাউন্টে নিয়ে রেখে দিন; পরবর্তীতে দাম বেড়ে গেলে বিক্রি করে দেবেন। এখানে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি আছে, আপনি সবগুলোই ২০০০-৩০০০ করে একাউন্টে রাখুন। একটি কয়েনের দাম যদি কখনো ০.১০ ডলার হয়ে যায়, তাহলে আপনার উপকার হবে।

দাম বাড়বে কিনা ভাবছেন? ২০১৯ এবং ২০২০ সালে কেউ ভাবেনি ট্রোন কয়েনের মূল্য ০.১৫ ডলার হবে। তখন ২০ ডলারে ৫০০০ থেকে ১০০০০ টোকেন পাওয়া যেত। চিন্তা করুন, যারা ভুলবশত হলেও রেখে দিয়েছে, তারা যদি ২০০০ টোকেনও রেখেছিল, তাহলে এখন সেটার মূল্য ৩০০ ডলার। কিছুই করতে হয়নি। তখনকার সময়ে Vie Faucet মতো অনেক ওয়েবসাইট ছিল, সেখান থেকে ট্রোন টোকেন ফ্রিতে নেওয়া যেত।

তাই, যেহেতু এটি বিনামূল্যে পাওয়া যাচ্ছে এবং টাকা পরিমাণও তেমন বেশি নয়, তাই এটি রেখে দেওয়াই ভালো। আবার, দয়া করে আপনার ওয়ালেটের আইডি এবং পাসওয়ার্ড ভুলে যাবেন না। নিরাপত্তার জন্য এগুলো সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ, যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন না হন।

Feyorra.site

এটি আমার লিস্টের সেরা একটি ওয়েবসাইট, যেখানে আপনি প্রতি ২ ক্লিকের জন্য ১টি BONK টোকেন আয় করতে পারবেন। বর্তমানে ৭০ হাজার BONK-এর দাম মাত্র ১ ডলার। যদিও ভবিষ্যতে দাম বেড়ে যেতে পারে, তার কোনো গ্যারান্টি নেই; তবে, দাম বেড়ে গেলে তা রোধ করার কেউ থাকবে না।

প্রতিদিন এখানে অন্তত ১ ঘণ্টা সময় দিয়ে যত রকমের টোকেন আছে, সব ওয়ালেটে নিয়ে রাখুন। পরে ২-৪-৬ বছর পর আবার মনে করে চেক করুন যে দাম বেড়েছে কিনা, তাহলেই হবে।

এখানে পিটিসি বিজ্ঞাপন দেখার মাধ্যমে টোকেন আয় করা যাবে। Manual Faucet-এর মধ্যে ২ ক্লিকের যে পদ্ধতি রয়েছে, সেখানে একটি ইমেজ দেখাবে এবং আপনাকে ৪টি অপশন দেওয়া হবে। আপনি যে ইমেজটি দেখেছেন, সেই অপশন থেকে নির্বাচন করুন এবং "Claim" এ ক্লিক করলে আপনার টোকেন পেয়ে যাবেন। এটি একদম সহজ, এবং এতে কঠিন কিছু নেই।


যেমনটা ছবিতে দেখাচ্ছেন, আজকের লেখা এখানেই শেষ করছি। আশা করছি, আপনি ভেবে চিনতে একটি সিদ্ধান্ত নেবেন।

কি ভাবছেন, শেষ? $1 আয়ের উপায় কোথায়? চিন্তার কিছু নেই। যখন আপনি এই সকল ওয়েবসাইটে পিটিসি বিজ্ঞাপন দেখবেন, তখন এমন অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যারা তাদের ব্র্যান্ডিং করছে। আপনি সেখানেও একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। তাহলেই সব মিলিয়ে আশা করছি $1 আয় করা সম্ভব হবে। তবে আপনার সময় কিভাবে কাটবে, সে বিষয়ে আমি নিজেও কোনো ধারণা দিতে পারছি না।

কিন্তু যদি আপনি আমার দেওয়া আইডিয়ার মতো টোকেন হোল্ড করতে চান, তাহলে আমি বলবো, আপনার ফ্রি সময়ে এই ৩টি ওয়েবসাইটে কিছুটা সময় দিতে হবে। এটি আপনাকে স্বল্প সময়ের মধ্যে আয় করতে সাহায্য করবে।